হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ কীভাবে পড়বেন? জেনে নিন সহজ কিছু উপায়
অনেক সময়ই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়—কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে সঙ্গে সঙ্গে ডিলিট করে দেন। আপনি সেটি দেখার আগেই মুছে যায়। তখন স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়—কি ছিল সেই বার্তায়?
হোয়াটসঅ্যাপে ‘ডিলিট ফর এভরিওয়ান’ অপশনটি ব্যবহার করে প্রেরক উভয় পক্ষ থেকেই বার্তাটি মুছে ফেলতে পারেন। তবে প্রযুক্তির কল্যাণে, কিছু উপায়ে ডিলিট হওয়া মেসেজও এখন দেখা সম্ভব।
গুগল প্লে স্টোরে “WhatsApp Deleted Messages” টাইপ করলে একাধিক অ্যাপ পাওয়া যায়, যেগুলো ডিলিট হওয়া মেসেজ, ছবি ও ভিডিও দেখানোর দাবি করে। এসব অ্যাপ ফোনে আসা নোটিফিকেশন রিড করে, এবং বার্তাগুলো আলাদাভাবে সংরক্ষণ করে রাখে।
তবে এসব অ্যাপ ব্যবহারে সতর্কতা অবলম্বন জরুরি। কারণ এগুলো আপনার ডিভাইসে নোটিফিকেশন ও মেসেজ অ্যাক্সেস চায়। যা নিরাপত্তার জন্য একটি ঝুঁকি হতে পারে।
হোয়াটসঅ্যাপের এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তি মেসেজকে নিরাপদ রাখে। কিন্তু থার্ড পার্টি অ্যাপ যদি আপনার মেসেজ পড়ে ও সংরক্ষণ করে, তবে সেই নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
একটি বিকল্প উপায় হচ্ছে চ্যাট ব্যাকআপ। হোয়াটসঅ্যাপে ডেইলি, উইকলি বা মান্থলি ব্যাকআপ সুবিধা আছে। যদি কোনো মেসেজ ব্যাকআপ নেওয়ার আগেই মুছে না ফেলা হয়, তাহলে সেটি পুনরুদ্ধার করা সম্ভব হতে পারে। তবে ডিলিট খুব দ্রুত করা হলে ব্যাকআপে না-ও আসতে পারে।
এই ধরনের অ্যাপ ব্যবহারের আগে ভালোভাবে রিভিউ, রেটিং এবং ডেভেলপার ইনফো যাচাই করুন। প্রয়োজনে নিরাপত্তা বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ।


