বিভ্রান্তি এড়াতে নৌকা প্রতীক সরানো হয়েছে: নির্বাচন কমিশন

জাতীয়
বিভ্রান্তি এড়াতে নৌকা প্রতীক সরানো হয়েছে: নির্বাচন কমিশন
নিউজ ডেস্ক
১৬ জুলাই ২০২৫

বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ‘নৌকা’ সাময়িকভাবে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এই সিদ্ধান্তের পেছনে কোনো রাজনৈতিক চাপ বা গোপন উদ্দেশ্য নেই বলেই দাবি করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বুধবার (১৬ জুলাই) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,

“নৌকা প্রতীক নিয়ে জনমনে কিছু দ্বিধা ও বিভ্রান্তি দেখা দিচ্ছে। তাই এটি সরিয়ে রাখা হয়েছে, যাতে বিভ্রান্তি না ছড়ায়। এর বাইরে আর কোনো কারণ নেই।”

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন,

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“যেহেতু স্থগিত আদেশের আওতায় বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন রয়েছে, কমিশন মনে করেছে প্রতীকটি সাময়িকভাবে সরিয়ে রাখা উচিত।”

তিনি আরও জানান, গেজেট অনুযায়ী নৌকা প্রতীক এখনো তালিকাভুক্ত, তবে ওয়েবসাইটে আপডেট প্রদর্শনে কিছু সীমাবদ্ধতা থাকতে পারে।

কোনো পক্ষের চাপে প্রতীক সরিয়ে ফেলা হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি সাফ জানিয়ে দেন,

“এটার সঙ্গে কোনো চাপ বা প্রভাব নেই। এটা সম্পূর্ণভাবে কমিশনের অভ্যন্তরীণ প্রশাসনিক সিদ্ধান্ত।”

সম্প্রতি জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন,

“ওয়েবসাইটে গেজেট আপলোডের সময় সাপ্লিমেন্টারি ইনফরমেশন যুক্ত করা হয়নি, যার ফলে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে।”

আর ‘শাপলা’ প্রতীক বিষয়ে কমিশনের অবস্থান জানতে চাইলে আখতার আহমেদ বলেন,

“শাপলাকে এখনো পর্যন্ত প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। ভবিষ্যতে কমিশন চাইলে সিদ্ধান্ত নিতে পারে।”

নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর প্রতীক, নিবন্ধন ও গেজেট সংক্রান্ত জটিলতা নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে জনমনে প্রশ্ন তুলছে। বিশ্লেষকদের মতে, প্রতীক সংশ্লিষ্ট এ ধরনের সিদ্ধান্ত আরও স্বচ্ছভাবে ব্যাখ্যা করা জরুরি।