নির্বাচনের তারিখ পেছানোর প্রশ্নই ওঠে না: প্রেস সচিব

জাতীয়
নির্বাচনের তারিখ পেছানোর প্রশ্নই ওঠে না: প্রেস সচিব
নিউজ ডেস্ক
১৯ জুলাই ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার দুপুরে কুমিল্লার বার্ড ময়নামতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘TEDxComilla University’-এর একান্ত মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “প্রধান উপদেষ্টা যে সময়ে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন, তা থেকেই নির্বাচন হবে। এটি একদিনও পিছবে না। নির্বাচনকে ঘিরে কারও উদ্বেগের কারণ নেই। সরকার নিরপেক্ষ ও সবার অংশগ্রহণে একটি নির্বাচন নিশ্চিত করতে বদ্ধপরিকর।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রেস সচিব আরও জানান, নতুন নির্বাচনী পদ্ধতি ‘আনুপাতিক প্রতিনিধিত্ব’ (Proportional Representation – PR) নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিবাচক আলোচনা চলছে। তিনি বলেন, “এ নিয়ে রাজনৈতিক দল ও নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আন্তরিকভাবে কাজ করছে। গণতান্ত্রিক পদ্ধতির বিকাশে এমন আলোচনাকে স্বাগত জানায় সরকার।”

‘The Next Wave’ প্রতিপাদ্যে আয়োজিত TEDxComilla University-এর এই আয়োজনকে ঘিরে দিনভর তরুণদের মধ্যে ছিল উৎসাহ। অনুষ্ঠানে বক্তা হিসেবে অংশ নেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী, এসট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন, লেখক ডেলএইচ খান, চরকির সিইও রেদওয়ান রনি, সংগীতশিল্পী আসিফ আকবর ও সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজ।

তারা তরুণ প্রজন্মের নেতৃত্ব, উদ্ভাবন, গণতন্ত্র ও প্রযুক্তির ভূমিকা নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।