ঢাকায় ডাচ্-বাংলা ব্যাংকের কিছু বুথ ২৪ ঘণ্টা বন্ধ থাকবে

ঢাকায় ডাচ্-বাংলা ব্যাংকের কিছু বুথ ২৪ ঘণ্টা বন্ধ থাকবে
নিউজ ডেস্ক
২০ জুলাই ২০২৫

রক্ষণাবেক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম (ATM) ও সিআরএম (Cash Recycling Machine) সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০ জুলাই (রোববার) রাত ৯টা থেকে ২১ জুলাই (সোমবার) রাত ১০টা পর্যন্ত এই সেবা বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে গ্রাহকেরা নির্ধারিত এলাকাগুলোর বুথ ও ফাস্ট ট্র্যাক সেবাকেন্দ্রে নগদ টাকা উত্তোলন কিংবা জমা দিতে পারবেন না।

যেসব এলাকায় এই সাময়িক অসুবিধা দেখা দিতে পারে তা হলো:

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

  1. রামপুরা
  2. মগবাজার
  3. মালিবাগ
  4. খিলগাঁও
  5. বাসাবো
  6. কমলাপুর
  7. সায়েদাবাদ
  8. যাত্রাবাড়ী
  9. মতিঝিল
  10. পল্টন
  11. গুলিস্তান
  12. পুরান ঢাকা

দোহার উপজেলা ও আশপাশের এলাকা

ডাচ্-বাংলা ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা এইচ এম সগীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “রক্ষণাবেক্ষণ চলাকালীন গ্রাহকেরা সংশ্লিষ্ট শাখায় ব্যাংকিং সময়ের মধ্যে সিআরএম ব্যবহার করে টাকা জমা ও উত্তোলন করতে পারবেন। তবে বুথ ও ফাস্ট ট্র্যাক কেন্দ্রগুলো বন্ধ থাকবে।”

ব্যাংক কর্তৃপক্ষ সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে।