মাদ্রাসাছাত্রদের আত্মত্যাগের স্বীকৃতি, রাষ্ট্রীয়ভাবে পালিত হবে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’

জাতীয়
মাদ্রাসাছাত্রদের আত্মত্যাগের স্বীকৃতি, রাষ্ট্রীয়ভাবে পালিত হবে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’
নিউজ ডেস্ক
২২ জুলাই ২০২৫

যাত্রাবাড়ীর রক্তাক্ত রাজপথ, বুক চিতিয়ে গুলির সামনে দাঁড়ানো একদল তরুণ মাদ্রাসাছাত্র—এই সাহসিকতার ইতিহাসকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে যাচ্ছে সরকার। সোমবার প্রথমবারের মতো পালিত হচ্ছে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ইবনে সিনা হাসপাতালের সামনে আয়োজিত অনুষ্ঠানটি বিকেল ৩টায় শুরু হয়ে চলবে রাত ১১টা পর্যন্ত। এর আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. সি আর আবরার। আরও থাকবেন সরকারের বিভিন্ন পর্যায়ের উপদেষ্টা, সচিব এবং শিল্প-সাহিত্য-শিক্ষা অঙ্গনের বিশিষ্টজনেরা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দিনব্যাপী কর্মসূচিতে যা থাকছে:

  1. শহীদ পরিবারের স্মৃতিচারণ ও আহতদের অভিজ্ঞতা বর্ণনা

  2. প্রামাণ্য গল্প: ২০১৩, ২০২১ ও ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী ছাত্র-আন্দোলনের ধারাবাহিকতা

  3. প্রামাণ্যচিত্র প্রদর্শন: ‘ছত্রিশে জুলাই’ ও ‘সাদা জোব্বা, লাল রক্ত’

  4. কবিতা আবৃত্তি, হামদ-নাত-নাশিদ, এবং দ্রোহের গান

  5. প্রতিরোধ ও পুনর্জাগরণের প্রতীকী পরিবেশনা

  6. ড্রোন শো ও স্লোগান-ভিত্তিক শব্দ-আলোর ব্যতিক্রমী উপস্থাপনা

এই আয়োজনের মাধ্যমে মাদ্রাসাছাত্রদের আত্মত্যাগকে প্রথমবারের মতো রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হলো—যা একদিকে যেমন ইতিহাসের পুনর্মূল্যায়ন, অন্যদিকে তা ভবিষ্যতের প্রেরণাও।