প্রধানমন্ত্রী পদে দলীয় প্রধান থাকতে পারবেন না: জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

জাতীয়
প্রধানমন্ত্রী পদে দলীয় প্রধান থাকতে পারবেন না: জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত
নিউজ ডেস্ক
২২ জুলাই ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশন মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ১৭তম দিনের রাজনৈতিক দলগুলোর আলোচনায় জানিয়েছে, প্রধানমন্ত্রী পদে দলীয় প্রধান একই ব্যক্তি থাকা যাবে না। তবে এই সিদ্ধান্তে যারা রাজি নন, তারা জাতীয় সনদে ‘নোট অব ডিসেন্ট’ দিতে পারবেন।

কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, অধিকাংশ দল এ প্রস্তাবে একমত হয়েছে, কিন্তু কিছু দল ও জোটের মধ্যে ভিন্নমত রয়েছে। এই ভিন্নমত ব্যক্তিদের জন্য নোট অব ডিসেন্টের সুযোগ রাখা হয়েছে।

আলোচনায় বিএনপি, এলডিপি, লেবার পার্টি, এনডিএম, ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী জোটসহ কিছু দল একক ব্যক্তিকে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা করার পক্ষে থাকলেও জামায়াত ও এনসিপিসহ বেশিরভাগ দল এ ব্যাপারে বিরোধী।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অধ্যাপক আলী রীয়াজ আরও বলেন, যারা নোট অব ডিসেন্ট দিতে ইচ্ছুক, তারা জাতীয় সনদে তাদের মত প্রকাশ করতে পারবেন এবং প্রয়োজন হলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ করা হয়েছে।

অন্যদিকে, আলোচনায় প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন ও বিচারপতি নিয়োগ সংক্রান্ত বিষয়গুলো নিয়েও সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আলোচনা চলছে।

এদিন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের প্রতি শোক জানান।