সরকারি কর্মকর্তাদের সুরক্ষায় মন্ত্রিপরিষদের ৭ দফা সতর্কবার্তা

জাতীয়
সরকারি কর্মকর্তাদের সুরক্ষায় মন্ত্রিপরিষদের ৭ দফা সতর্কবার্তা
নিউজ ডেস্ক
২৮ জুলাই ২০২৫

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ডিজিটাল প্রতারণা, ব্ল্যাকমেইল ও তথ্য ফাঁসের মতো অপরাধ থেকে সুরক্ষিত রাখতে মন্ত্রিপরিষদ বিভাগ সাত দফা বিশেষ সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে।

সম্প্রতি এক চিঠির মাধ্যমে এ নির্দেশনা সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব ও সিনিয়র সচিবদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে অধীনস্থ দপ্তর ও কর্মকর্তাদের সতর্ক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশনাগুলো হলো:
  1. সরকারি কর্মকর্তাদের ডিজিটাল ও সামাজিক মাধ্যমে প্রতারণামূলক কৌশল থেকে সুরক্ষিত থাকতে অধিকতর সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

  2. কোনো ধরনের ব্ল্যাকমেইল, প্রতারণা বা গোপন তথ্য ফাঁসের চেষ্টা ধরা পড়লে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

  3. অপরাধের আভাস পাওয়া মাত্রই গোয়েন্দা সংস্থা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার কথা বলা হয়েছে।

  4. সরকারি পদের পরিচয়, অবস্থান ও কর্মতৎপরতা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

  5. অপরিচিত ব্যক্তির প্রলোভনমূলক ভিডিও কল বা চ্যাট থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

  6. অল্প পরিচিত বা অপরিচিত ব্যক্তির সঙ্গে দ্রুত ঘনিষ্ঠ না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

  7. ভিডিও কল বা চ্যাটের মাধ্যমে গোপন তথ্য, ছবি বা ভিডিও কখনো শেয়ার না করার জন্য কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে কিছু কর্মকর্তা প্রতারণামূলক ফাঁদে পড়ার অভিযোগ পাওয়া গেছে। এজন্যই এই নির্দেশনা। ভবিষ্যতে এমন কোনো ঘটনা ঘটলে, কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অ্যাপে সরকারি কর্মকর্তাদের টার্গেট করে ফাঁদে ফেলার একাধিক ঘটনা প্রকাশ পেয়েছে। কিছু ক্ষেত্রে ভিডিও চ্যাটের মাধ্যমে তথ্য আদায় কিংবা ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে। এসব ঘটনা প্রতিরোধেই সরকারের পক্ষ থেকে এ ধরনের সুরক্ষামূলক পদক্ষেপ নেওয়া হলো।