রাজধানীতে যুদ্ধবিমান ঘাঁটি স্থানান্তরের পরিকল্পনা নেই: এয়ার কমোডর শহিদুল ইসলাম

জাতীয়
রাজধানীতে যুদ্ধবিমান ঘাঁটি স্থানান্তরের পরিকল্পনা নেই: এয়ার কমোডর শহিদুল ইসলাম
নিউজ ডেস্ক
২৮ জুলাই ২০২৫

বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার কমোডর শহিদুল ইসলাম সোমবার বলেছেন, রাজধানীর আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধবিমান ঘাঁটি থাকা অত্যন্ত জরুরি। তিনি বলেন, “এখনই এ ঘাঁটি সরানোর কোনো পরিকল্পনা নেই।”

অ্যাভিয়েশন ইউনিভার্সিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, “যুদ্ধবিমান পরিচালনার জন্য প্রচুর জায়গার প্রয়োজন হয়। পাশাপাশি রাজধানীর আকাশ প্রতিরক্ষার দিক থেকে এই ঘাঁটির গুরুত্ব অপরিসীম। বিশ্বের অন্যান্য দেশের রাজধানীতেও এ ধরনের ঘাঁটি রয়েছে।”

সংবাদ সম্মেলনে বিমানবাহিনীর জরুরি সমন্বয়ক কেন্দ্রের এয়ার কমডোর মো. মিজানুর রহমান লিখিত বক্তব্যে জানান, সম্প্রতি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে যেভাবে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, সে দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে। তিনি উদ্ধার অভিযানে অংশ নেওয়া আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পাইলটের সঙ্গে বিমান নিয়ন্ত্রণকেন্দ্রের যোগাযোগের বিষয়ে তিনি বলেন, “একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা পুরো বিষয়টি বিশ্লেষণ করবে। তবে শেষ পর্যন্ত পাইলট তৌকিরের সঙ্গে যোগাযোগ ছিল।”