এলপি গ্যাসের দাম কমলো, সাশ্রয় ৯১ টাকা
১২ কেজি সিলিন্ডারের এলপি গ্যাসের দাম ৯১ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এখন থেকে ভোক্তাপর্যায়ে প্রতি সিলিন্ডারের দাম দাঁড়াবে ১,২৭৩ টাকা। রোববার (৩ আগস্ট) সন্ধ্যা থেকে এ নতুন দাম কার্যকর হয়েছে।
বিইআরসি’র চেয়ারম্যান জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে মূল্য হ্রাস এবং ডলারের বিনিময় হার স্থিতিশীল থাকার কারণে এই দাম কমানো সম্ভব হয়েছে।
এলপি গ্যাসের পাশাপাশি অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২ জুলাই ১২ কেজি গ্যাসের দাম ছিল ১,৩৬৪ টাকা এবং অটোগ্যাস প্রতি লিটার ছিল ৬২ টাকা ৪৬ পয়সা।
গত কয়েক মাস ধরে এলপি গ্যাসের দামে ছোট ছোট পরিবর্তন এসেছে।
-
জুনে ১২ কেজির দাম কমে হয়েছিল ১,৪০৩ টাকা
-
মে মাসে ছিল ১,৪৩১ টাকা
-
মার্চে ২৮ টাকা কমে হয়েছিল ১,৪৫০ টাকা
-
ফেব্রুয়ারিতে ছিল সর্বোচ্চ ১,৪৭৮ টাকা
দাম কমায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ভোক্তারা। তবে তারা বলছেন,
“একবারে বড় ধরনের মূল্যহ্রাস না হলে প্রকৃত স্বস্তি আসে না। পরিবহন খরচও তো ঠিকই বাড়ানো হয়।”


