জুয়ার আসর থেকে জামায়াত নেতাসহ গ্রেপ্তার ১৪

অন্যান্য
জুয়ার আসর থেকে জামায়াত নেতাসহ গ্রেপ্তার ১৪
নিউজ ডেস্ক
৩ আগস্ট ২০২৫

কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নে জুয়ার আসরে পুলিশের বিশেষ অভিযানে জামায়াত নেতা ও ইউপি সদস্যসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২ আগস্ট) রাতের এ অভিযানে নগদ টাকা ও জুয়ার সরঞ্জামও জব্দ করা হয়।

ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ খাউরিয়া এলাকার আবু বক্করের বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলায় লিপ্ত অবস্থায় ১৪ জনকে আটক করা হয়। উদ্ধার করা হয়েছে ৩৯ হাজার ৯২০ টাকা ও জুয়ার সরঞ্জামাদি।

ওসি জানান, আটক ব্যক্তিদের রোববার আদালতে পাঠানো হয়েছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান চলবে বলে তিনি উল্লেখ করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

চিলমারী উপজেলা জামায়াতের সেক্রেটারি ফজলুল হক মিঠুন বলেন,

“দলীয় পরিচয় থাকলেও কেউ খারাপ কিছু করলে আমরা তার জায়গায় নতুন মানুষ বসাব।”