৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’: সারা দেশে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে

৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’: সারা দেশে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে
নিউজ ডেস্ক
৩ আগস্ট ২০২৫

আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এদিন জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করেছে সরকার।

বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুসারে ৫ আগস্ট সরকারি ছুটি হিসেবে নির্ধারিত হয়েছে। এ অনুযায়ী, দেশের সব তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের শাখা, বুথ ও অফিসসমূহ বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়,

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“ছুটির দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে বিধায় আর্থিক লেনদেন ও অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম পূর্বেই পরিকল্পনা করে নিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হচ্ছে।”

একইভাবে, আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩-এর ৪১(২)(ঘ) ধারার ক্ষমতাবলে সব আর্থিক প্রতিষ্ঠানকে ছুটির আওতায় আনা হয়েছে। নির্দেশনা ইতোমধ্যে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।