হজ সেবায় নতুন রেকর্ড, ৮ কোটি টাকা ফেরত দিল সরকার

জাতীয়
হজ সেবায় নতুন রেকর্ড, ৮ কোটি টাকা ফেরত দিল সরকার
নিউজ ডেস্ক
৯ আগস্ট ২০২৫

চলতি বছরের হজ কার্যক্রম শেষে হাজিদের ৮ কোটি ২০ লাখ টাকা ফেরত দিয়েছে বাংলাদেশ সরকার। ধর্ম মন্ত্রণালয়ের দাবি, এটি হজ ব্যবস্থাপনায় সরকারের স্বচ্ছতা ও দক্ষতার এক অনন্য উদাহরণ।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, সৌদি আরবের নিয়ম-কানুন অনুসরণ করে সময়মতো হজ ফি পরিশোধ, কার্যকর ব্যয়-নিয়ন্ত্রণ ও প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে হজযাত্রীদের খরচ কমানো সম্ভব হয়েছে। ফলে অতিরিক্ত আদায়কৃত অর্থ ফেরত দিতে সক্ষম হয়েছে সরকার।

এ বছর হজযাত্রায় নতুন সংযোজন ছিল তিনটি সেবা:

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

  1. ‘লাব্বাইক’ অ্যাপ,

  2. প্রি-পেইড হজ কার্ড,

  3. ফোনে রোমিং সুবিধা।

সেবা বিস্তারের পাশাপাশি প্রশাসনিক খরচ কমিয়ে প্রথমবারের মতো সীমিত জনবল দিয়েই পরিচালনা করা হয় গোটা হজ মিশন।

ধর্ম মন্ত্রণালয়ের আরও উদ্যোগ:

  1. ২০২৪-২৫ অর্থবছরে হজ প্যাকেজ মূল্য গত বছরের চেয়ে ৭৩ হাজার টাকা কমানো হয়।

  2. মসজিদ-মাদ্রাসা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠানসহ প্রায় ৭ কোটি টাকার অনুদান বিতরণ করা হয়েছে।

  3. ১১ কোটি টাকার যাকাত বিতরণ ও ইমাম-মুয়াজ্জিনদের জন্য ২ কোটির বেশি অনুদান ও সুদমুক্ত ঋণ দেওয়া হয়েছে।

  4. ১ কোটির বেশি শিশু ও প্রাপ্তবয়স্ককে ধর্মীয় ও প্রাথমিক শিক্ষা দিচ্ছে সরকার পরিচালিত মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্প।

নেপালের লুম্বিনিতে বাংলাদেশ বৌদ্ধ মঠ কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হচ্ছে, যার বাজেট ধরা হয়েছে ৬৮ কোটি টাকা।

ভবিষ্যৎ পরিকল্পনা:

  1. হজ অফিসকে অধিদপ্তর রূপে উন্নীত করার প্রক্রিয়া চলছে।

  2. ওয়াক্ফ এস্টেট ব্যবস্থাপনায় অটোমেশন চালু করে অনলাইন সেবা নিশ্চিত করা হচ্ছে।

  3. হাইকোর্টে ওয়াক্ফ মামলার জন্য ডেডিকেটেড বেঞ্চ চালু করা হয়েছে, যা দ্রুত বিচারপ্রক্রিয়া নিশ্চিত করবে।

ধর্ম মন্ত্রণালয়ের এই ধারাবাহিক কর্মতৎপরতায় একনেক ও প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও এসেছে প্রশংসা।