ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে ১৭.৯% প্রবৃদ্ধি

ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে ১৭.৯% প্রবৃদ্ধি
নিউজ ডেস্ক
২০ আগস্ট ২০২৫

ইউরোপীয় ইউনিয়নের বাজারে চলতি বছরের প্রথম ছয় মাসে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। তবে প্রতিযোগিতায় এগিয়ে আছে চীন ও কম্বোডিয়া, যারা একই সময়ে আরও বেশি হারে রপ্তানি বৃদ্ধির নজির গড়েছে।

ইউরোপের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাংলাদেশ ইইউভুক্ত দেশগুলোতে ১০.২৯ বিলিয়ন ইউরো মূল্যের পোশাক রপ্তানি করেছে। আগের বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধির হার ১৭.৯ শতাংশ। একই সময়ে ইইউ’র মোট পোশাক আমদানি বেড়েছে ১২.৩ শতাংশ।

এই পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বাংলাদেশ ইইউ’র দ্বিতীয় সর্ববৃহৎ পোশাক সরবরাহকারী হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে চীন ২২.৩ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে শীর্ষস্থান আরও সুদৃঢ় করেছে, যার রপ্তানির পরিমাণ ১১.২৬ বিলিয়ন ইউরো। অন্যদিকে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেখিয়েছে কম্বোডিয়া—৩০.৪ শতাংশ।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আঞ্চলিক প্রতিযোগীদের চিত্র:

  1. ভারত: ১৫.৪% প্রবৃদ্ধি, রপ্তানি ২.৭০ বিলিয়ন ইউরো

  2. পাকিস্তান: ১৬.৬% প্রবৃদ্ধি, রপ্তানি ১.৮৬ বিলিয়ন ইউরো

  3. ভিয়েতনাম: ১৭.৩% প্রবৃদ্ধি, রপ্তানি ২.০২ বিলিয়ন ইউরো

  4. তুরস্ক: রপ্তানি হ্রাস ৭%, মোট রপ্তানি ৪.২৭ বিলিয়ন ইউরো

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের প্রবৃদ্ধি প্রশংসনীয় হলেও চীন ও কম্বোডিয়ার মতো প্রতিযোগীদের গতিশীলতা সামাল দিতে হলে উদ্ভাবন, পণ্যের বৈচিত্র্য এবং টেকসই উৎপাদনে আরও জোর দিতে হবে।

এছাড়া ইইউর বাজারে দীর্ঘমেয়াদি অবস্থান নিশ্চিত করতে হলে গুণগতমান, সময়মতো ডেলিভারি ও পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়ার ওপর গুরুত্ব দিতে হবে।