গ্যাস সংকট নিরসনে ৫ পদক্ষেপ প্রস্তাব বিজিএমইএর

গ্যাস সংকট নিরসনে ৫ পদক্ষেপ প্রস্তাব বিজিএমইএর
নিউজ ডেস্ক
২১ আগস্ট ২০২৫

বাংলাদেশের তৈরি পোশাক খাতের চলমান গ্যাস সংকট নিরসন ও নির্বিঘ্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বুধবার সচিবালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে এক বৈঠকে পোশাক শিল্পে গ্যাস সমস্যার পরিমাণ ও এর নেতিবাচক প্রভাব তুলে ধরেন এবং তা দ্রুত সমাধানের জন্য প্রস্তাব পেশ করেন।

প্রস্তাবিত পাঁচ দফায় রয়েছে:

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

  1. শ্রমঘন পোশাক ও বস্ত্রশিল্পকে নতুন গ্যাস সংযোগে অগ্রাধিকার দেওয়া,

  2. তিতাস গ্যাসের নতুন সংযোগ অনুমোদনের যাচাই-বাছাই দ্রুত করা,

  3. সরঞ্জাম পরিবর্তন বা স্থানান্তরের আবেদনগুলো দ্রুত আলাদা করে নিষ্পত্তি,

  4. কম লোড বৃদ্ধির আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া,

  5. গ্যাস পাইপলাইনের শেষ প্রান্তে গ্যাসের চাপ বৃদ্ধি করার জন্য ব্যবস্থা নেওয়া।

বিজিএমইএ সভাপতি বলেন, “এলডিসি গ্র্যাজুয়েশনের পর দেশের পোশাকশিল্পের আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক সক্ষমতা বজায় রাখা এবং বিনিয়োগ ও কর্মসংস্থান রক্ষায় সরকারের সহযোগিতা প্রয়োজন।”

জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বিজিএমইএর প্রস্তাব গুরুত্বসহকারে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন এবং বলেছেন, “পোশাকশিল্পের সমস্যা সমাধানে সরকার আন্তরিক ও প্রণোদনামূলক ভূমিকা রাখছে।”