যশোরে জামায়াত ছাড়লেন ৯ জন, একই পরিবারের ৫ ভাইসহ যোগ দিলেন বিএনপিতে
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় রাজনৈতিক পটপরিবর্তনের চিত্র স্পষ্ট। দীর্ঘদিন জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত থাকা একই পরিবারের পাঁচ ভাইসহ মোট ৯ জন কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।
শনিবার (৩০ আগস্ট) রাত ৯টায় বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে ফুল দিয়ে তাদের বরণ করে নেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ দলীয় নেতারা।
নতুনভাবে বিএনপিতে যোগদানকারীরা হলেন—
টেংরা গ্রামের মৃত মুনসুর আলির পাঁচ ছেলে:
-
হাজী আনসার আলি
-
কাওছার আলি
-
লিয়াকত আলি
-
আবুজার আলি
-
আবুহার আলি
অন্য চারজন হলেন:
-
আবু বক্কর (মৃত আব্দুল মাজেদ গাজীর পুত্র)
-
আবু হাসান (মৃত আবেদ আলী গাজীর পুত্র)
-
মুকুল হোসেন (মজনুর পুত্র)
-
অহিদ হোসেন (মৃত কচি সরদারের পুত্র)
নবাগতরা জানান, তারা স্বেচ্ছায় ও সচেতনভাবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। তারা রাজনৈতিক জীবনের নতুন অধ্যায়ে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন,
“এটি আমাদের রাজনৈতিক কার্যক্রমের ইতিবাচক ফল। তারা আমাদের সঙ্গে কাজ করতে চায় বলে স্বেচ্ছায় দলে যোগ দিয়েছেন। আমরা তাদের আন্তরিকভাবে বরণ করেছি।”
তিনি আরও বলেন, মাঠ পর্যায়ে বিএনপির জনপ্রিয়তা বাড়ছে এবং সাধারণ মানুষ আবারও পরিবর্তনের আশা করছে।


