ঘুরে দাঁড়াতে আরও দুই বছরের সময় চায় এক্সিম ব্যাংক

ঘুরে দাঁড়াতে আরও দুই বছরের সময় চায় এক্সিম ব্যাংক
নিউজ ডেস্ক
৩১ আগস্ট ২০২৫

শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর একীভূতকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত শুনানিতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে এক্সিম ব্যাংক। তারা বলছে, একীভূতকরণ নয়, বরং ঘুরে দাঁড়ানোর জন্য আরও দুই বছরের সময় পেলে প্রতিষ্ঠানটি নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটিয়ে উঠতে পারবে।

রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের আয়োজিত পাঁচ দিনের শুনানির প্রথম দিন এক্সিম ব্যাংকের প্রতিনিধি দল অংশ নেয়। শুনানিতে উপস্থিত হয়ে ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন বলেন:

“আমরা সময় চাই, সুযোগ চাই। দুই বছর সময় দিলে এক্সিম ব্যাংক ঘুরে দাঁড়াতে পারবে। ইতোমধ্যে কুঋণ আদায়, খেলাপি ঋণ হ্রাস ও আর্থিক শৃঙ্খলা ফেরাতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।”

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। মূলধন ঘাটতি, তারল্য সমস্যা, প্রভিশন ঘাটতি ও উচ্চ খেলাপি ঋণের চিত্র বিবেচনায় রেখে একীভূতকরণের সুপারিশ করে কেন্দ্রীয় ব্যাংক। এ লক্ষ্যে পাঁচ দিনের ধারাবাহিক শুনানির আয়োজন করা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রথম দিনে এক্সিম ব্যাংক নিজ অবস্থান ব্যাখ্যা করলেও, বাংলাদেশ ব্যাংকের গভর্নর অসুস্থ থাকায় পূর্ণাঙ্গ আলোচনা সম্ভব হয়নি। শুনানির বাকি দিনগুলোতে অংশ নেবে—

শুনানি শেষেই বাংলাদেশ ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া চূড়ান্ত করবে।

এক্সিম ব্যাংক মনে করে, এখনই জোরপূর্বক একীভূতকরণ চাপিয়ে দেওয়া হলে ব্যাংকটির স্বতন্ত্র কাঠামো, ব্র্যান্ড ভ্যালু এবং পরিচালনা ব্যাহত হতে পারে। বরং আরও কিছু সময় দিলে ব্যাংকটি নিজস্ব সক্ষমতায় সংকট কাটিয়ে উঠতে পারবে বলে দাবি তাদের।