ডাকসু নির্বাচন ভন্ডুলের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

জাতীয়
ডাকসু নির্বাচন ভন্ডুলের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার
নিউজ ডেস্ক
১ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন-২০২৫ নিয়ে কেউ অরাজকতা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার সকালে ডিএমপি সদরদপ্তরে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ সতর্কবার্তা দেন তিনি। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে এ সভার আয়োজন করা হয়।

ডিএমপি কমিশনার বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা সম্পূর্ণ প্রস্তুত। কেউ নির্বাচন ব্যাহত করার চেষ্টা করলে, আইনানুগভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকারের সব সংস্থার সমন্বিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচন নিশ্চিত করা হবে।

সভায় ডিএমপির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন:

  1. ডাকসু নির্বাচন কমিশনের প্রধান রিটার্নিং অফিসার ড. মো. জসীম উদ্দিন

  2. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ

  3. বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি

  4. ফায়ার সার্ভিস ও সরকারি সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সভায় ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ নির্বাচনী নিরাপত্তা পরিকল্পনার প্রেজেন্টেশন উপস্থাপন করেন।