সিদ্ধেশ্বরীর মসজিদে আগুন

জাতীয়
সিদ্ধেশ্বরীর মসজিদে আগুন
নিউজ ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর মৌচাক মার্কেট সংলগ্ন সিদ্ধেশ্বরী স্কুলের পাশে একটি মসজিদে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“সন্ধ্যা ৭টা ১২ মিনিটে সিদ্ধেশ্বরী স্কুলের পাশে একটি মসজিদে আগুন লাগার খবর পাই। সঙ্গে সঙ্গে আমাদের দুটি ইউনিট পাঠানো হয়েছে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।


প্রাথমিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মকর্তারা। বিস্তারিত জানতে তদন্ত শুরু হয়েছে।