নুরের শারীরিক অবস্থা ভালো না, নাক থেকে এখনো রক্ত বের হচ্ছে: রাশেদ খাঁন

রাজনীতি
নুরের শারীরিক অবস্থা ভালো না, নাক থেকে এখনো রক্ত বের হচ্ছে: রাশেদ খাঁন
নিউজ ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

রাশেদ খান জানান, নুরুল হকের নাক থেকে রক্তপাত এখনো বন্ধ হয়নি এবং তার শারীরিক অবস্থার আরও অবনতি হচ্ছে। তিনি অভিযোগ করেন, হামলায় গুরুতর আহত হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত তার উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

তিনি বলেন, “আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আহ্বান জানাচ্ছি, এক সপ্তাহের মধ্যে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করা হোক। ন্যূনতম মানবিক বিবেচনায় এটি করা প্রয়োজন।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ সময় তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন এবং হাসপাতালে নুরুল হক নুরকে দেখতে আসা রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও উপদেষ্টাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়া, তিনি বলেন, “যেসব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আইন সবার জন্য সমান হতে হবে।”

গণঅধিকার পরিষদের পক্ষ থেকে নুরুল হকের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।