ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের আদর্শ হতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয়
ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের আদর্শ হতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিউজ ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন জাতীয় নির্বাচনের সঙ্গে সরাসরি তুলনাযোগ্য না হলেও, এটি একটি আদর্শ মডেল হিসেবে বিবেচিত হতে পারে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, “জাতীয় নির্বাচনের সঙ্গে ডাকসু নির্বাচনকে সরাসরি তুলনা করা ঠিক হবে না। কারণ জাতীয় পর্যায়ে ভোটারদের পটভূমি ভিন্ন। তবে ডাকসু নির্বাচন একটি মডেল হিসেবে কাজ করবে। এখানে যারা ভোট দিচ্ছেন, তারা সবাই শিক্ষিত শ্রেণি। নির্বাচন কর্মকর্তারাও উচ্চশিক্ষিত। এটা থেকে শিখে জাতীয় পর্যায়ে প্রয়োগ করা সম্ভব।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ভোট চলাকালে বিভিন্ন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “আমরা কোনো পাল্টা অভিযোগ শুনিনি। উপাচার্য মহোদয় জানিয়েছেন, তারা ভালো প্রস্তুতি নিয়েছেন। আমরা আশাবাদী—ভালো একটি নির্বাচন হবে।”

তিনি আরও বলেন, “অনেক বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকালবেলা বিভিন্ন মিডিয়ার রিপোর্ট দেখে ভালো লেগেছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন, অংশগ্রহণ করছেন।”

সভায় জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ও প্রশিক্ষণ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান উপদেষ্টা জাহাঙ্গীর আলম।