নেপালে অবস্থানরত বাংলাদেশিরা নিরাপদে আছেন, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

জাতীয়
নেপালে অবস্থানরত বাংলাদেশিরা নিরাপদে আছেন, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব
নিউজ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৫

নেপালে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, দেশটিতে অবস্থানরত বাংলাদেশিরা সবাই নিরাপদে আছেন এবং তাদের সার্বিক দেখভাল করছে বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

প্রেস সচিব বলেন,

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন নেপালের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। তিনি পরিষদকে জানান যে, সেখানে থাকা বাংলাদেশিরা নিরাপদ এবং দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।”

সম্প্রতি নেপালে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ বিমান বাহিনী একটি স্পেশাল এয়ারক্রাফট পাঠায়। ইতোমধ্যে তারা নিরাপদে ঢাকায় ফিরেছেন বলেও জানান শফিকুল আলম।

পররাষ্ট্র উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব বলেন,

“নেপালের বিমানবন্দর আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। পরিস্থিতি উন্নতির দিকে রয়েছে।”

সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে এবং প্রয়োজনে আরও সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলেও আশ্বস্ত করা হয়েছে সংবাদ ব্রিফিংয়ে।