ভিন্নমত থাকলেও ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন: প্রেস সচিব

জাতীয়
ভিন্নমত থাকলেও ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন: প্রেস সচিব
নিউজ ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৫

রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য থাকা সত্ত্বেও আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) মাগুরার শ্রীপুর উপজেলায় মুসলিম রেনেসাঁর কবি ফররুক আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্রেস সচিব বলেন, “দল থাকলে মতপার্থক্য থাকবেই। তবে নির্বাচন বানচালের চেষ্টা কেউ সফলভাবে করতে পারবে না। নির্বাচন নির্ধারিত সময়েই হবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও জানান, নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট অনুষ্ঠিত হবে। এটি অন্তর্বর্তী সরকারের সুস্পষ্ট অঙ্গীকার বলেও উল্লেখ করেন তিনি।

পরে শফিকুল আলম স্থানীয় সনাতন ধর্মের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি জানান, আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।