মাদ্রাসা শিক্ষায় আসছে মিড ডে মিল ও উপবৃত্তি: মাদ্রাসা বোর্ড চেয়ারম্যান

জাতীয়
মাদ্রাসা শিক্ষায় আসছে মিড ডে মিল ও উপবৃত্তি: মাদ্রাসা বোর্ড চেয়ারম্যান
নিউজ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় যুগোপযোগী সংস্কার আনার ঘোষণা দিয়েছেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মিঞা মো. নূরুল হক। তিনি জানিয়েছেন, এবতেদায়ি স্তরে শিক্ষার্থীদের জন্য ‘মিড ডে মিল’ ও উপবৃত্তি চালু করা হবে, এবং পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা এবার থেকেই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ কারামতিয়া ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবন উদ্বোধন ও মানোন্নয়ন বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান আরও জানান, মাদ্রাসাগুলোতে ইতোমধ্যে বিজ্ঞান বিভাগ চালু হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকেই ব্যবসায় শিক্ষা বিভাগও অন্তর্ভুক্ত করা হবে। তিনি বলেন:

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“আমরা চাই মাদ্রাসার শিক্ষার্থীরাও মূলধারার সব সুযোগ-সুবিধা পাবে। তারা শুধু ধর্মীয় জ্ঞানেই নয়, আধুনিক জ্ঞানেও এগিয়ে যাবে।”

মিঞা মো. নূরুল হক বলেন, দীর্ঘদিন ধরে নতুন মাদ্রাসা প্রতিষ্ঠা ও পাঠদানে কঠোর নিয়ম-নীতির যে বেড়াজাল ছিল, তা শিথিল করা হয়েছে। এতে করে দেশের বিভিন্ন অঞ্চলে আরও বেশি মাদ্রাসা গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চেয়ারম্যান বলেন, দেশের বিভিন্ন দুর্নীতির ঘটনায় যখন ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে, তখন একজন আলেম বা মাদ্রাসা শিক্ষিত কেউ জড়িত ছিলেন না। বরং, আলেমরা সমাজের শান্তিপ্রিয়, নৈতিক ও মানবিক মানুষ, যারা কখনও অনিয়মের সঙ্গে যুক্ত হন না।

“মাদ্রাসা শিক্ষায় যারা শিক্ষিত হন, তাদের হৃদয়ে থাকে কুরআন-সুন্নাহর আলো। তারা হয় ভদ্র, শান্ত ও দেশপ্রেমিক।”

পূর্ববর্তী সরকারের আমলে মাদ্রাসা শিক্ষিতদের চাকরি ও ভাইভা পরীক্ষায় বৈষম্যের শিকার হওয়ার বিষয়টিও তুলে ধরেন নূরুল হক। তিনি বলেন, ভালো রেজাল্ট করেও শুধুমাত্র সনদের কারণে তাদের বঞ্চিত করা হয়েছে। আর এই বঞ্চনার বিপরীতে আজকের পরিবর্তনের লড়াই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভবানীগঞ্জ কারামতিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, এবং সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক কাজী হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন:

  1. মাওলানা একেএম আবদুল্লাহ – সাবেক অধ্যক্ষ, দারুল উলুম কামিল মাদ্রাসা

  2. মাওলানা জায়েদ হোসেন ফারুক – সাবেক অধ্যক্ষ, হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসা (কমলনগর)