“সিঙ্গাপুর হতে পারে আমাদের প্রযুক্তিগত আদর্শ”: বাণিজ্য উপদেষ্টা

“সিঙ্গাপুর হতে পারে আমাদের প্রযুক্তিগত আদর্শ”: বাণিজ্য উপদেষ্টা
নিউজ ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে আজ এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে। বৈঠকে অংশ নেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো।

বাণিজ্য উপদেষ্টা বৈঠকে বলেন,

“প্রযুক্তিগত উৎকর্ষতা ও সেবায় সিঙ্গাপুর শুধু নিজেদের দেশেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও অনুকরণীয়। তাদের অভিজ্ঞতা ও দক্ষতা থেকে আমাদের শেখার অনেক কিছু রয়েছে।”

তিনি আরও জানান, সেবা ও প্রযুক্তি খাতে সিঙ্গাপুরের সহায়তা পেলে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা আরও জোরদার হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

হাইকমিশনার ডেরেক লো বলেন,

“আমরা বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে প্রস্তুত। প্রযুক্তি ব্যবহার, দক্ষতা উন্নয়ন এবং সেবার গুণগত মান বাড়াতে আমরা বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী।”

তিনি আরও বলেন, সিঙ্গাপুরের সফলতা কেবল অবকাঠামোয় নয়, বরং দক্ষ মানবসম্পদ তৈরিতে, যেটি বাংলাদেশকেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করতে পারে।

  • বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান

  • সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি

  • বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব শিবির বিচিত্র বড়ুয়া

বৈঠক শেষে উভয় পক্ষ সম্মত হন, আগামী দিনে প্রযুক্তি ও বাণিজ্য বিষয়ে যৌথ কর্মশালা ও ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করা হবে। বাংলাদেশে স্মার্ট বাণিজ্য কাঠামো গড়ে তুলতে সিঙ্গাপুরের নীতি ও অভিজ্ঞতা কাজে লাগানো হবে বলেও জানানো হয়।