চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় জানালেন ইসি সচিব

জাতীয়
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় জানালেন ইসি সচিব
নিউজ ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৫

আগামী ৩১ অক্টোবর প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা—এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন,

“এবার তিন ধাপে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে। দ্বিতীয় ধাপে মাঠপর্যায়ে হালনাগাদ কার্যক্রম এখনো চলছে। সময়মতোই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সচিব আরও জানান, প্রবাসীদের জন্য ‘Postal Vote BD’ নামে একটি অ্যাপ চালু করা হয়েছে, যার মাধ্যমে বিদেশে থাকা বাংলাদেশিরা ভোটার হতে পারবেন। তবে তিনি স্পষ্ট করে বলেন,

“যদি কেউ প্রবাসে থাকাকালীন নিবন্ধন করেন কিন্তু নির্বাচনের সময় দেশে অবস্থান করেন, সেক্ষেত্রে তিনি ভোট দিতে পারবেন না।”

আখতার আহমেদ জানান,

“মাঠপর্যায়ে ২২টি রাজনৈতিক দলের কার্যক্রম পর্যবেক্ষণ শেষে যাচাই-বাছাই করা হয়েছে। নির্বাচন কমিশনের পরবর্তী মিটিংয়ে (রোববার ২১ সেপ্টেম্বর বা সোমবার ২২ সেপ্টেম্বর) চূড়ান্ত নিবন্ধনের সিদ্ধান্ত জানানো হবে।”

আগামী ২২ সেপ্টেম্বর ইসিতে আসছেন ইউরোপীয় ইউনিয়নের (EU) প্রাক-নির্বাচনী প্রতিনিধিদল। নির্বাচন কমিশনের সঙ্গে তারা বৈঠকে বসবেন বলে জানান ইসি সচিব।

তিনি বলেন,

“নির্বাচনের প্রস্তুতি, ভোটার তালিকা, দলীয় নিবন্ধনসহ নানা বিষয় নিয়েই আলোচনা হবে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে।”