ফখরুলের বক্তব্যে ক্ষুব্ধ জামায়াত, ‘আসন বণ্টনের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন’

রাজনীতি
ফখরুলের বক্তব্যে ক্ষুব্ধ জামায়াত, ‘আসন বণ্টনের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন’
নিউজ ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যকে ‘অসত্য, বিভ্রান্তিকর ও প্রতিহিংসাপ্রসূত’ বলে আখ্যা দিয়েছে। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মঙ্গলবার এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, “ভারতের কলকাতার একটি দৈনিক পত্রিকায় মির্জা ফখরুল যে দাবি করেছেন, তা জামায়াতে ইসলামীর মর্যাদাকে হেয় করার উদ্দেশ্যপ্রণোদিত প্রয়াস। আমরা কোনো রাজনৈতিক দলের কাছে আসন চেয়ে রাজনীতি করি না।”

বিবৃতিতে আরও বলা হয়, “জামায়াতে ইসলামী তার নিজস্ব রাজনৈতিক কৌশল ও নীতিমালার ভিত্তিতেই পরিচালিত হয়। যদি বিএনপি মহাসচিবের বক্তব্য সত্য হয়, তাহলে প্রমাণসহ জাতির সামনে উপস্থাপন করুন। অন্যথায় এ বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে দুঃখ প্রকাশ করুন।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পরওয়ার বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেভাবে দলটির রাজনৈতিক অবস্থান নিয়ে তাচ্ছিল্যের সুরে কথা বলেছেন, সেটি অশোভন এবং দায়িত্বজ্ঞানহীন। আমরা জনগণের উপরই বিশ্বাস রাখি— তারাই বুঝবেন কে দেশের পক্ষে কাজ করছে।”

তিনি আরও উল্লেখ করেন, জামায়াত ইসলামী জাতীয় স্বার্থে, আল্লাহর সন্তুষ্টি অর্জনে কাজ করে এবং সত্য-নীতির ওপর অটল থাকে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি ও জামায়াতের ঐতিহাসিক সম্পর্ক থাকলেও সাম্প্রতিক সময়ে উভয় দলই নিজেদের অবস্থান পুনর্মূল্যায়নের চেষ্টা করছে। এ বক্তব্য ও পাল্টা বিবৃতি হয়তো ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে।