জাতিসংঘে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ইউনূস

জাতীয়
জাতিসংঘে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ইউনূস
নিউজ ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৫

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিশ্বনেতাদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এসব বৈঠকে রাজনৈতিক অঙ্গীকার, স্বাস্থ্যসেবা, আর্থিক অন্তর্ভুক্তি এবং সামাজিক ব্যবসার প্রসারে সহযোগিতার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এসব বৈঠকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রোস, চিলির সাবেক প্রেসিডেন্ট ও উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, “আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি নিশ্চিত করে একটি উদাহরণযোগ্য নির্বাচন আয়োজন করাই আমাদের লক্ষ্য।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অন্যদিকে, রানি ম্যাক্সিমার সঙ্গে বৈঠকে গ্রামীণ নারীদের জন্য ডিজিটাল স্বাস্থ্য সেবা ও মাতৃস্বাস্থ্য ঋণ সুবিধা চালুর প্রস্তাব দেন তিনি। তারা আর্থিক অন্তর্ভুক্তি, স্বাস্থ্যবীমা ও সামাজিক সুরক্ষার নতুন মডেল নিয়েও আলোচনা করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাতে সাম্প্রতিক বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতি এবং উন্নয়নশীল দেশগুলোতে টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে যৌথ উদ্যোগের প্রস্তাব দেন ইউনূস।

দিনের শেষভাগে তিনি ‘Fashion for Development’ এবং সামাজিক উদ্ভাবনভিত্তিক সরকারি-বেসরকারি অংশীদারত্ব বিষয়ক দুটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।