আজ জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, তুলে ধরবেন নির্বাচনী অঙ্গীকার

জাতীয়
আজ জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, তুলে ধরবেন নির্বাচনী অঙ্গীকার
নিউজ ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৫

জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮০তম অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় অধিবেশন শুরু হবে, যেখানে তিনি ১০ম বক্তা হিসেবে ভাষণ দেবেন।

প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, ভাষণে অধ্যাপক ইউনূস অন্তর্বর্তী সরকারের গত ১৪ মাসের সংস্কারমূলক কর্মকাণ্ড, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নেওয়া উদ্যোগের বিস্তারিত তুলে ধরবেন।

বিশেষভাবে ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থান, সেই ঘটনার প্রেক্ষাপটে নেওয়া বিচার প্রক্রিয়া, এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি তার বক্তব্যের মূল বিষয় হিসেবে থাকবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এছাড়াও, ভাষণে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরবেন অধ্যাপক ইউনূস। একই সঙ্গে আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বার্তাও তিনি দেবেন বলে আশা করা হচ্ছে।

এই ভাষণকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলমান রাজনৈতিক উত্তরণ ও পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।