যারা জান্নাতের টিকিট বিক্রি করতে চায়, তারা আসলে ধর্ম ব্যবসায়ী: সালাহউদ্দিন আহমদ

রাজনীতি
যারা জান্নাতের টিকিট বিক্রি করতে চায়, তারা আসলে ধর্ম ব্যবসায়ী: সালাহউদ্দিন আহমদ
নিউজ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনীতির নামে ধর্ম ও মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে মানুষকে বিভক্ত করার চেষ্টা এখন ব্যর্থ হবে। যারা ধর্ম নিয়ে ব্যবসা করছে, তাদের জবাব দিতে হবে ভোটের মাধ্যমেই।

শনিবার কুমিল্লায় আয়োজিত বিএনপির এক জেলা কাউন্সিলে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন বলেন,

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“যারা জান্নাতের টিকিট বিক্রি করতে চায়, তারা আসলে ধর্ম ব্যবসায়ী। এই দেশে চেতনার ব্যবসা আর চলবে না।”

তিনি আরো বলেন, “ধর্ম ও রাজনীতিকে মিশিয়ে বিভ্রান্তি ছড়ানোর একটি গভীর অপচেষ্টা চলছে, জনগণ তা প্রত্যাখ্যান করবে।”

সরকারকে সরাসরি আক্রমণ করে বিএনপি নেতা বলেন,

“একাত্তরের চেতনা ব্যবসা করতে করতে শেখ হাসিনা শেষ পর্যন্ত দিল্লিতে আশ্রয় নিয়েছেন। আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লিতে।”

তিনি সতর্ক করেন,

“জুলাই মাসের ঘটনাকে ঘিরেও যেন নতুন কোনো চেতনা ব্যবসা না শুরু হয়।”

সালাহউদ্দিন আহমদ বলেন,

“প্রত্যেকটি রাজনৈতিক হত্যার বিচার হবে। বিচার একটি দীর্ঘ প্রক্রিয়া—তবে প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। ট্রাইব্যুনাল, তদন্ত দল এবং প্রসিকিউশনের কাজ আরও বাড়ানো হবে।”

বিএনপির এই শীর্ষ নেতা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,

“বিএনপির বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র হতে পারে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে—তাহলেই কোনো ষড়যন্ত্র সফল হবে না।”

তিনি সামাজিক মাধ্যমে সক্রিয় থেকে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে জবাব দিতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।