সুরাহা না হলে রাজপথেই ‘জুলাই সনদ’ আদায় হবে: ওসমান হাদি

রাজনীতি
সুরাহা না হলে রাজপথেই ‘জুলাই সনদ’ আদায় হবে: ওসমান হাদি
নিউজ ডেস্ক
৪ অক্টোবর ২০২৫

‘জুলাই সনদ’ নিয়ে রাজনৈতিক প্রতারণা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। তিনি বলেছেন, “সুরাহা না হলে রাজপথ থেকেই জুলাই সনদ আদায় করতে হবে।” শনিবার (৪ অক্টোবর) রাত ৮টা ১৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

হাদি বলেন,

“এই পর্বে ১৫ অক্টোবর পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশন আলোচনায় বসবে। কিন্তু যদি এর মধ্যে কোনো গ্রহণযোগ্য সমাধান না আসে, তাহলে জনগণকে রাজপথেই ‘জুলাই সনদ’ বাস্তবায়নের জন্য আন্দোলনে নামতে হবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

হাদি তার পোস্টে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত সুপ্রিম কোর্টে চলমান মামলার কথাও উল্লেখ করেন। তিনি বলেন,

“এ মাসের শেষের দিকে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে। এরপর দাবি উঠবে, একটি নিরপেক্ষ সরকার গঠন করে নির্বাচন আয়োজন করতে হবে। তবে সেই তত্ত্বাবধায়ক সরকার কেবল নির্বাচন পরিচালনার ‘রুটিন ওয়ার্ক’ই করবে—অতিরিক্ত কিছু নয়।”

সরকার ও ভারতের দিকে ইঙ্গিত করে হাদি বলেন,

“জুলাই সনদ বাস্তবায়ন ঠেকাতে হাসিনা সরকার ও দিল্লির পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে। তারা চায় এই ইস্যু প্রলম্বিত হোক, যেন জনগণের দাবির চাপে বাস্তবায়ন সম্ভব না হয়।”

তিনি আরও বলেন,

“একাত্তরের ২৫ মার্চের মতো এবারও আলোচনা চালিয়ে পিছনে ষড়যন্ত্র চলতে পারে। সুতরাং জাতিকে সজাগ থাকতে হবে।”

পোস্টের শেষাংশে হাদি বলেন,

“জুলাই না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না। আগামী নির্বাচন ‘জুলাই সনদ’-এর ভিত্তিতেই হতে হবে। দল-মত নির্বিশেষে সবাইকে এই দাবির পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে। রাজনীতি যার যার—কিন্তু ‘জুলাই ও জমিন’ সবার।”