এলপিজির নতুন দাম ঘোষণা মঙ্গলবার, বাড়বে নাকি কমবে জানবে দেশ
অক্টোবর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য আগামীকাল মঙ্গলবার (৭ অক্টোবর) ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো কর্তৃক প্রকাশিত অক্টোবরে সৌদি সিপি (Contract Price) অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতে ব্যবহৃত এলপিজির দাম পুনঃনির্ধারণ করা হবে। নতুন দাম ঘোষণা করা হবে মঙ্গলবার দুপুর ৩টায়, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) ভবনে বিইআরসি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে।
বিইআরসি প্রতি মাসেই সৌদি সিপি মূল্য বিবেচনায় এনে দেশে এলপিজির দাম সমন্বয় করে থাকে। দাম বাড়বে নাকি কমবে—এ সিদ্ধান্ত জানাতে এখন ভোক্তাদের অপেক্ষা মঙ্গলবারের দিকেই।


