ভুয়া ওয়েবসাইট ও অ্যাপে ঋণের প্রলোভন: বাংলাদেশ ব্যাংকের সতর্কতা

ভুয়া ওয়েবসাইট ও অ্যাপে ঋণের প্রলোভন: বাংলাদেশ ব্যাংকের সতর্কতা
নিউজ ডেস্ক
৮ অক্টোবর ২০২৫

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বাংলাদেশ ব্যাংকের নাম ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষকে ঋণের প্রলোভন দেখানো হচ্ছে। এসব প্রতারণামূলক কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, কিছু অসাধু চক্র ভুয়া ওয়েবসাইট ও অ্যাপ চালু করে সাধারণ মানুষের ব্যক্তিগত ও আর্থিক তথ্য সংগ্রহ করছে। এসব সাইটে নিবন্ধনের সময় ব্যবহারকারীদের নাম, ঠিকানা, জন্মতারিখ, মোবাইল নম্বর, ই-মেইল ও জাতীয় পরিচয়পত্রের নম্বর সংগ্রহ করা হচ্ছে, যা ভবিষ্যতে আর্থিক প্রতারণা ও আইনি ঝুঁকির কারণ হতে পারে।

সতর্কবার্তায় যেসব ওয়েবসাইটের নাম উল্লেখ করে প্রতারণার বিষয়ে সরাসরি হুঁশিয়ারি দেওয়া হয়েছে সেগুলো হলো:

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

dbbloan.com ,bblloan.com ,www.bdloan71.com

বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে, এ ধরনের ওয়েবসাইট ও অ্যাপের সঙ্গে তাদের কিংবা আইএমএফ-এর কোনো সম্পর্ক নেই।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ১৫(২) ধারায় স্পষ্ট বলা আছে— বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া অনলাইন বা অফলাইনে জনসাধারণের কাছ থেকে বিনিয়োগ সংগ্রহ বা ঋণ প্রদানের কার্যক্রম অপরাধ হিসেবে বিবেচিত হবে।

এই অপরাধে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড, ৫০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।

বাংলাদেশ ব্যাংক সবাইকে এ ধরনের ওয়েবসাইট বা অ্যাপ থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছে এবং কোনোভাবেই ব্যক্তিগত তথ্য প্রদান না করার পরামর্শ দিয়েছে। একইসঙ্গে ভুয়া লোন সেবাদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য প্রদান করার অনুরোধও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।