শহীদ জেহাদের রক্ত বৃথা যেতে দেব না: গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ তারেক রহমানের

রাজনীতি
শহীদ জেহাদের রক্ত বৃথা যেতে দেব না: গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ তারেক রহমানের
নিউজ ডেস্ক
৯ অক্টোবর ২০২৫

নব্বইয়ের স্বৈরাচার বিরোধী গণআন্দোলনের শহীদ নাজির উদ্দিন জেহাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাকে ‘অবিস্মরণীয় নাম’ হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জেহাদ দিবসে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, পুলিশের বুলেট বুকে বরণ করে নেওয়া এই অকুতোভয় ছাত্রনেতার আত্মত্যাগই সে সময় স্বৈরশাসক এরশাদের পতন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ তৈরি করেছিল। তারেক রহমান জোর দিয়ে বলেন, শহীদ জেহাদের স্বপ্ন—বহুদলীয় গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করা—বাস্তবায়ন করতে হলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ছাড়া আর কোনো বিকল্প নেই। তিনি জেহাদের আত্মত্যাগের প্রেরণাকে বুকে ধারণ করে দেশি-বিদেশি অপশক্তির চক্রান্ত প্রতিহত করার এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।

তারেক রহমান তার বিবৃতিতে গণতন্ত্রের সঠিক সংজ্ঞা তুলে ধরে বলেন, গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়, গণতন্ত্র মানে মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করা। তিনি উল্লেখ করেন:

জেহাদের রক্ত স্রোতের ধারাই ১৯৯০ সালে গণঅভ্যুত্থান সংঘটিত করেছিল, যার ফলশ্রুতিতে স্বৈরশাসক এরশাদের পতন হয়।স্বৈরাচার এরশাদকে হটিয়ে গণতন্ত্রকে দৃঢ় ভিত্তির উপর দাঁড় করানোর প্রত্যয় নিয়ে জেহাদ জীবন উৎসর্গ করেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়ন না করতে পারলে তার আত্মা কষ্ট পাবে।গণতন্ত্রের ধারা বহমান রাখতে হলে অবশ্যই দেশে  নিশ্চিত করতে হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তারেক রহমানের এই বিবৃতি এমন এক সময় এলো, যখন বিএনপি দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আন্দোলন জোরদার করছে।