ইসরায়েলের বন্দিদশা থেকে মুক্ত আলোকচিত্রী শহিদুল আলম, তুরস্ককে ধন্যবাদ ড.ইউনূসের

জাতীয়
ইসরায়েলের বন্দিদশা থেকে মুক্ত আলোকচিত্রী শহিদুল আলম, তুরস্ককে ধন্যবাদ ড.ইউনূসের
নিউজ ডেস্ক
১০ অক্টোবর ২০২৫

দীর্ঘ বন্দিদশা শেষে অবশেষে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। ইসরায়েলি কর্তৃপক্ষের মুক্তি ঘোষণার পর আজ শুক্রবার (১০ অক্টোবর) তিনি দেশে প্রত্যাবর্তনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই খবর নিশ্চিত করে জানান, শহিদুল আলমকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের (টিকে ৬৯২১) একটি ফ্লাইট স্থানীয় সময় দুপুর আড়াইটার (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টা) দিকে ইস্তাম্বুলে পৌঁছানোর কথা রয়েছে।

শহিদুল আলমের মুক্তি ও তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিশেষভাবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন। তুর্কি সূত্র জানিয়েছে, এই মুক্তি ও প্রত্যাবর্তনে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা বড় ভূমিকা রেখেছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

শহিদুল আলমের মুক্তি পাওয়ায় তার পরিবার, সহকর্মী এবং দেশের মানবাধিকার কর্মীরা স্বস্তি প্রকাশ করেছেন। ইস্তাম্বুলে যাত্রাবিরতির পর তিনি কোন ফ্লাইটে দেশের পথে রওনা হবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।