আমাদের নয়, জাতির ‘সেফ এক্সিট’ দরকার: ড. আসিফ নজরুল

জাতীয়
আমাদের নয়, জাতির ‘সেফ এক্সিট’ দরকার: ড. আসিফ নজরুল
নিউজ ডেস্ক
১১ অক্টোবর ২০২৫

প্রখ্যাত আইনবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, দেশের বর্তমান ভয়াবহ ও অসুস্থ রাষ্ট্রকাঠামো থেকে জাতির ‘সেফ এক্সিট’ প্রয়োজন। তবে উপদেষ্টাদের জন্য আলাদা করে কোনো সেফ এক্সিট দরকার নেই বলেও তিনি মন্তব্য করেন।

শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫’ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় এসব কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন,

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“বর্তমানে ‘সেফ এক্সিট’ নিয়ে নানা গুঞ্জন চলছে। কিন্তু আমাদের উপদেষ্টাদের কোনো সেফ এক্সিট দরকার নেই। বরং এমন এক রাষ্ট্রযন্ত্র থেকে জাতির সেফ এক্সিট দরকার, যেখানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটে, ব্যাংক থেকে হাজার কোটি টাকা লুট হয়ে যায়, সাধারণ মানুষের সঞ্চয় হাওয়া হয়ে যায়।”

তিনি আরও বলেন,

“গত ৫৫ বছরে আমরা যা দেখেছি, তা শুধুই দুঃশাসনের চিত্র। সেখান থেকে বের হতে না পারলে ভবিষ্যতে আরও ভয়াবহতা অপেক্ষা করছে।”

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান,অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান,সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন,এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা।

সভায় বক্তারা ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫’ এর খসড়া নিয়ে বিস্তারিত মতামত দেন।
তারা বলেন, কমিশনের কার্যকারিতা বাড়াতে স্বাধীনতা ও শক্তিশালী সাংবিধানিক ভিত্তির প্রয়োজন রয়েছে।