রোমে গেলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

জাতীয়
রোমে গেলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
নিউজ ডেস্ক
১২ অক্টোবর ২০২৫

বিশ্ব খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়ন ইস্যুতে আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের বৈশ্বিক সম্মেলনে যোগ দিতে ইতালির রোমে পাড়ি জমিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি আন্তর্জাতিক ফ্লাইটে রোমের উদ্দেশে যাত্রা করেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানান, ফোরামে অধ্যাপক ইউনূস একজন আমন্ত্রিত অতিথি হিসেবে মূল অধিবেশনে বক্তব্য রাখবেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ওয়ার্ল্ড ফুড ফোরাম জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর অন্যতম বার্ষিক আয়োজন। সম্মেলনে অংশ নিচ্ছেন বিশ্বনেতা, নীতিনির্ধারক, কৃষি ও খাদ্য নিরাপত্তা খাতের বিশেষজ্ঞ এবং তরুণ উদ্ভাবকেরা।

প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূস তার বক্তব্যে দারিদ্র্য হ্রাস, টেকসই কৃষি, এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরবেন বলে জানা গেছে।

সফরকালে ড. ইউনূস ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সঙ্গেও বৈঠক করবেন। আলোচনায় থাকবে খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য দূরীকরণ এবং টেকসই উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলো।