এনসিপিতে ‘পলিসি ও রিসার্চ উইং’ গঠন

রাজনীতি
এনসিপিতে ‘পলিসি ও রিসার্চ উইং’ গঠন
নিউজ ডেস্ক
১২ অক্টোবর ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের রাজনৈতিক কাঠামোকে আরও কার্যকর ও গবেষণাভিত্তিক করতে ‘পলিসি ও রিসার্চ উইং’ গঠনের ঘোষণা দিয়েছে। এ নতুন শাখার নেতৃত্বে রয়েছেন খালেদ সাইফুল্লাহ ও মুশফিক উস সালেহীন।

শনিবার (১১ অক্টোবর) গঠিত এই উইংয়ের তথ্য জানানো হয় রোববার (১২ অক্টোবর) প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটি সই করেন দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার।

দলীয় সূত্রে জানা গেছে, এই নতুন উইং এনসিপির নীতি প্রণয়ন, গবেষণা, এবং রাজনৈতিক কর্মসূচিতে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবে। দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ইস্যুতে গভীর বিশ্লেষণ ও সুপারিশমালার মাধ্যমে দলকে এগিয়ে নিতে কাজ করবে তারা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পলিসি ও রিসার্চ উইংয়ের সদস্য হিসেবে আরও রয়েছেন:

সারোয়ার তুষার,সুলতান মোহাম্মদ জাকারিয়া,উদ্দিন মাহদি,অর্পিতা শ্যামা দেব,জাবেদ রাসিন,এহতেশাম হক,সালেহ উদ্দিন সিফাত,আলাউদ্দীন মোহাম্মদ,তানহা শান্তা,তাওহিদ তানজিম,তারিক আদনান মুন।

এই কমিটি দলের সদস্যসচিব আখতার হোসেন এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুমোদনে গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে গবেষণাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা বাড়ছে, যা গণমুখী রাজনীতি চর্চায় সহায়ক হতে পারে। এনসিপির এ ধরনের উদ্যোগ তাদের নীতি ও কর্মসূচিকে আরও প্রাসঙ্গিক ও সময়োপযোগী করে তুলতে পারে।