রোমে এফএও সদরদপ্তরে ড. মুহাম্মদ ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা

জাতীয়
রোমে এফএও সদরদপ্তরে ড. মুহাম্মদ ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা
নিউজ ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) সদরদপ্তরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস-কে দেওয়া হয়েছে আনুষ্ঠানিক এবং উষ্ণ অভ্যর্থনা।

সোমবার সকালে তিনি এফএও সদরদপ্তরে পৌঁছালে সংস্থার মহাপরিচালক ড. কু দংইউ নিজে প্রধান ফটকে এসে তাকে অভ্যর্থনা জানান, যা এক ব্যতিক্রমী সম্মান হিসেবে বিবেচিত হয়েছে কূটনৈতিক মহলে।

অধ্যাপক ইউনূস অংশ নিচ্ছেন FAO আয়োজিত বার্ষিক ‘ওয়ার্ল্ড ফুড ফোরাম’-এ, যেখানে তিনি আমন্ত্রিত অতিথি হিসেবে মূল অধিবেশনে বক্তব্য রাখবেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি রোববার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে বিমানের একটি ফ্লাইটে রোমের ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ.টি.এম. রকীবুল হক।

সূত্র জানিয়েছে, সফরের অংশ হিসেবে ড. ইউনূসের ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে।

এ সকল বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন বিষয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা ১৫ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন তার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

বিশ্ব খাদ্য ফোরাম একটি বৈশ্বিক উদ্যোগ, যেখানে নীতিনির্ধারক, গবেষক ও তরুণ নেতারা খাদ্য ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক সম্পৃক্ততা ও গ্রহণযোগ্যতার বিষয়টি আরও একবার দৃশ্যমান হলো।