খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ জানাবে ঐকমত্য কমিশন

রাজনীতি
খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ জানাবে ঐকমত্য কমিশন
নিউজ ডেস্ক
১৬ অক্টোবর ২০২৫

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে সামনে রেখে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবে জাতীয় ঐকমত্য কমিশন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ৮টায় কমিশনের একটি প্রতিনিধি দল রাজধানীর বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে গিয়ে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান,

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“জুলাই সনদে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো ছাড়াও, কমিশনের নেতারা বিএনপি নেতৃত্বের সঙ্গে এই সনদের বাস্তবায়ন ও রাজনৈতিক দিকনির্দেশনা নিয়েও আলোচনা করতে পারেন।”

জাতীয় ঐকমত্য কমিশন সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তিত্বের সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে। জুলাই সনদকে সর্বদলীয় গ্রহণযোগ্যতা দেওয়ার লক্ষ্যেই মূলত এই পদক্ষেপ বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।

বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসা ও রাজনৈতিক কারণে তারেক রহমান যুক্তরাজ্যে অবস্থান করছেন। তবে আমন্ত্রণপত্র দলীয় পর্যায়ে পৌঁছানো হবে বলেও জানা গেছে।

বিএনপির ঘনিষ্ঠ সূত্র বলছে, দল এখনো জুলাই সনদের বিষয়বস্তু পর্যালোচনা করছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। তবে আনুষ্ঠানিক আমন্ত্রণের পর তারা নিজেদের অবস্থান পরিষ্কার করতে পারে।