জুলাই সনদ বাস্তবায়ন এখনো অসম্পূর্ণ, গণভোট ছাড়া এগোনো যাবে না: গোলাম পরওয়ার

রাজনীতি
জুলাই সনদ বাস্তবায়ন এখনো অসম্পূর্ণ, গণভোট ছাড়া এগোনো যাবে না: গোলাম পরওয়ার
নিউজ ডেস্ক
১৯ অক্টোবর ২০২৫

‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট ও আইনি আদেশ জারির দাবিতে ফের আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ইসলামী রাজনৈতিক দলগুলো।
রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন,

“আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি— এর অর্থ, সনদে থাকা সব সংস্কারমূলক প্রস্তাবে আমরা একমত। কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে এখনো বহু গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাকি। আইনগত ভিত্তি দিতে গণভোট এবং আদেশ জারি অপরিহার্য।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গোলাম পরওয়ার বলেন,

“অনেকে প্রশ্ন করছেন— সনদে স্বাক্ষরের পর আবার কেন আন্দোলন? কারণ পরিষ্কার, এখনো বাস্তবায়ন হয়নি। আদেশ নেই, গণভোট হয়নি। এসব স্পষ্ট না হলে জাতীয় নির্বাচন অর্থহীন হয়ে পড়বে।”

তিনি আরও জানান, ঐকমত্য কমিশন ও সরকারের পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থাকলেও তা এখনো লিখিত বা কার্যকর আদেশে রূপ পায়নি।
এজন্য আইন বিশেষজ্ঞরা ‘জুলাই সনদ আদেশ’ নামে একটি শক্তিশালী আইনগত কাঠামোর ওপর গুরুত্ব দিয়েছেন।

সংবাদ সম্মেলনে জামায়াত নেতা আরও বলেন,

“কেউ কেউ জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজনের কথা বলছেন, কিন্তু এ ধারণা বাস্তবসম্মত নয়। এটি নির্বাচনের স্বচ্ছতা এবং জনগণের অংশগ্রহণ নিয়ে জটিলতা তৈরি করতে পারে।”

সংবাদ সম্মেলনে ‍খেলাফত মজলিশের মহাসচিব আহমেদ আবদুল কাদের নতুন কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে:

আহমেদ আবদুল কাদের বলেন,

“২৭ অক্টোবরের মধ্যে সরকার দাবি মেনে না নিলে আমরা দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের ডাক দেব।”

‘জুলাই জাতীয় সনদ’ চলমান রাজনৈতিক সংকট নিরসনে সরকারের সঙ্গে বিভিন্ন দল ও জোটের সমঝোতার অংশ হিসেবে আলোচনায় আসে। এতে প্রস্তাবিত হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ,নির্বাচনকালীন সরকারের কাঠামো,সাংবিধানিক সংস্কার,গণভোটের মাধ্যমে জনসমর্থন যাচাই,একটি সর্বজনগ্রাহ্য জাতীয় সংলাপের ভিত্তি তৈরি,

তবে বাস্তবায়ন প্রক্রিয়া ও সময়সীমা নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা।