জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও আইনি সুরক্ষা চেয়ে ঐকমত্য কমিশনের বৈঠকে ১৩ সদস্যের দাবি পেশ

জাতীয়
জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও আইনি সুরক্ষা চেয়ে ঐকমত্য কমিশনের বৈঠকে ১৩ সদস্যের দাবি পেশ
নিউজ ডেস্ক
২০ অক্টোবর ২০২৫

জাতীয় ঐকমত্য গঠনে জুলাই যোদ্ধাদের বাস্তব সমস্যা ও দাবি নিয়ে সরব হলো একটি প্রতিনিধি দল। সোমবার (২০ অক্টোবর) জাতীয় সংসদের এলডি হলে কমিশনের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তারা চিকিৎসা সুবিধা, আইনি সুরক্ষা এবং পরিচয়পত্রসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রস্তাব উত্থাপন করেন।

এ বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. মো. আইয়ুব মিয়া এবং কমিশনের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

জুলাই যোদ্ধারা অভিযোগ করেন, স্বাস্থ্য কার্ড থাকলেও কোরবানির ঈদের পর থেকে অনেকেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসা পাচ্ছেন না। তারা কমিশনের কাছে দেশের সব হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে একটি লিখিত নির্দেশনার দাবি জানান।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রধান দাবি হিসেবে উঠে আসে—

গত ১৭ অক্টোবর সংসদের দক্ষিণ প্লাজায় ঘটে যাওয়া ঘটনার প্রসঙ্গ টেনে তারা দাবি করেন, অনাকাঙ্ক্ষিত সেই ঘটনার জন্য বহিরাগত কয়েকজন দায়ী, যাদের পরিচয় তারা শনাক্ত করেছেন। তারা কমিশনের কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনার পাশাপাশি দায়ের করা চারটি মামলা প্রত্যাহারের অনুরোধ জানান।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, যোদ্ধাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট দপ্তরসমূহে সুপারিশ পাঠানো হবে। পাশাপাশি সমস্যা সমাধানে সক্রিয় সহায়তার আশ্বাস দেন কমিশন সদস্যরা।

জুলাই যোদ্ধাদের প্রতিনিধি দলে ছিলেন: মো. সোহাগ মাহমুদ, কামরুল হাসান, মো. আল আমিন, মুস্তাঈন বিল্লাহ হাবিবী, হাসিবুল হাসান জিসান, মারুফা মায়া, আহাদুল ইসলাম, মাজেদুল হক শান্ত, মো. সাগর উদ্দিন, মো. দুলাল খান, মো. নাহিদুজ্জামান, ইমরান খান ও নুসরাত জাহান।