একনেক সভায় ১,৯৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয়
একনেক সভায় ১,৯৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
নিউজ ডেস্ক
২১ অক্টোবর ২০২৫

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১ হাজার ৯৮৮ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে:

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, অনুমোদিত মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে আসবে ১ হাজার ৮৮৫ কোটি ৭ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়নে ৫০ কোটি টাকা এবং প্রকল্প সহায়তা হিসেবে বিদেশি ঋণ পাওয়া যাবে ৫৩ কোটি ২ লাখ টাকা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

যেসব মন্ত্রণালয় ও সংস্থার প্রকল্প অনুমোদন পেয়েছে:

কৃষি মন্ত্রণালয়

  1. ‘পিআরও-অ্যাক্ট বাংলাদেশ: রেজিলিয়েন্স স্ট্রেন্থেনিং থ্রু এগ্রি-ফুড সিস্টেমস ট্রান্সফরমেশন ইন কক্সবাজার’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

  1. গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণ প্রকল্প (এইচবিবি, ২য় পর্যায়, ৩য় সংশোধন)

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (৩টি প্রকল্প)

  1. খুলনা বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন (৩য় সংশোধন)

  2. জামালপুর শহরের নগর স্থাপত্য পুনঃসংস্কার ও সাংস্কৃতিক কেন্দ্র উন্নয়ন (৩য় সংশোধন)

  3. গাজীপুর সিটি করপোরেশনের ০১-০৫ নং জোনে রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণ (৩য় সংশোধন)

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

  1. উত্তরা লেক উন্নয়ন (১ম সংশোধন)

পররাষ্ট্র মন্ত্রণালয়

  1. অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ চ্যান্সারি ভবন নির্মাণ

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

  1. কিশোরগঞ্জ-পাকুন্দিয়া-মির্জাপুর টোক জেলা মহাসড়ক উন্নয়ন (১ম সংশোধন)

শিল্প মন্ত্রণালয়

  1. বিএসটিআই’র পরীক্ষণ ল্যাবরেটরি সম্প্রসারণ ও আধুনিকায়ন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

  1. ঘোড়াশাল তৃতীয় ইউনিট রি-পাওয়ারিং প্রকল্প (২য় সংশোধন)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

  1. পাবনার মানসিক হাসপাতালকে আন্তর্জাতিক মানসম্পন্ন ইনস্টিটিউটে রূপান্তর

রেলপথ মন্ত্রণালয় (২টি প্রকল্প)

  1. পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেটসমূহ পুনর্বাসন (৪র্থ সংশোধন)

  2. পূর্বাঞ্চলের লেভেল ক্রসিং গেটসমূহ পুনর্বাসন (৫ম সংশোধন)

সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ ও রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ ও পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, ও মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম (বীরপ্রতীক) প্রমুখ।