জামায়াতে ইসলামীর রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই ওঠে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

রাজনীতি
জামায়াতে ইসলামীর রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই ওঠে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
নিউজ ডেস্ক
২২ অক্টোবর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “জামায়াতে ইসলামীর রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই ওঠে না। এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান নেওয়া কোনো গোষ্ঠীর রাজনীতি এ দেশের মাটিতে টিকতে পারে না।”

মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “তারা যতবার ইতিহাসের মঞ্চে ফিরে আসতে চেয়েছে, ততবারই জনগণের অন্তর থেকে প্রতিধ্বনি উঠেছে—এই দেশ আর অন্ধকারে ফিরবে না।”

নাসীরুদ্দীন পাটওয়ারী তার পোস্টে লেখেন,

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“আমরা ন্যায়, মানবতা ও সংহতির বাংলাদেশে বিশ্বাস করি। এখানে মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে, তবে সেই স্বাধীনতা ষড়যন্ত্রের ঢাল হতে পারে না। প্রশাসনে ছদ্মবেশে অনুপ্রবেশ, বিভাজনের রাজনীতি কিংবা ধর্মের নামে রাষ্ট্র দখলের প্রয়াস সফল হবে না।”

তিনি বলেন, “এই দেশের কওমি, সুন্নি, হিন্দু, তরুণ ও প্রগতিশীল মানুষ আজ এক বন্ধনে ঐক্যবদ্ধ—এই মাটিকে শান্তি, সৌহার্দ্য ও মানবিকতার পথে রাখার প্রত্যয়ে।”

এনসিপির এই নেতা বলেন, “বাংলাদেশ কেবল প্রতিরোধের নয়, সুরক্ষার দায়িত্বও আমাদের। এই মানচিত্র, ইসলাম এবং আলেম-উলামাদের মর্যাদা রক্ষার লড়াই আমাদের দায়িত্ব।”

তবে তিনি ঘৃণার রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে বলেন,

“আমরা ঘৃণার নয়, মানবতার রাজনীতি চাই। যারা বিভ্রান্ত হয়েছে, তাদের জন্য আমাদের দরজা খোলা—তারা যেন ফিরে আসে গণতন্ত্র, ন্যায় ও মুক্তচিন্তার পথে। বাংলাদেশ কারও শত্রুতার নয়—এটা সহাবস্থানের, শ্রদ্ধার এবং নতুন ভবিষ্যতের দেশ।”