সেনা কর্মকর্তার আইনজীবী থেকে সরে দাঁড়ালেন ব্যারিস্টার সরোয়ার

জাতীয়
সেনা কর্মকর্তার আইনজীবী থেকে সরে দাঁড়ালেন ব্যারিস্টার সরোয়ার
নিউজ ডেস্ক
২৩ অক্টোবর ২০২৫

টিএফআই-জেআইসি সেলে গুম ও মানবতাবিরোধী অভিযোগে অভিযুক্ত ১৫ জন সেনা কর্মকর্তার পক্ষে আইনি লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন ব্যারিস্টার এম সরোয়ার হোসেন।

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি জানান, যেহেতু গ্রেপ্তারকৃত ওই ১৫ কর্মকর্তার মধ্যে একজন তার বিরুদ্ধে থাকা গুম মামলা সংক্রান্ত অভিযোগের আসামি, তাই তিনি তাদের পক্ষে আর আইনগত সহায়তা দেবেন না।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও গুম তদন্ত কমিশনে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদসহ আরও দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন ব্যারিস্টার সরোয়ার।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বুধবার ওই ১৫ সেনা কর্মকর্তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সরোয়ার। কিন্তু বর্তমানে তিনি এই মামলাগুলোতে আর পক্ষে রয়েছেন না বলেও নিশ্চিত করেছেন।

আইনি এ পরিবর্তন ঘটনায় মামলা ও বিচার প্রক্রিয়ায় নতুন মোড় আসতে পারে বলে রাজনৈতিক ও আইনজীবী মহলে আলোচনা শুরু হয়েছে।