জেনে নিন আজকের স্বর্ণের দাম

জেনে নিন আজকের স্বর্ণের দাম
নিউজ ডেস্ক
২৫ অক্টোবর ২০২৫

দেশের স্বর্ণ বাজারে বড় পরিবর্তন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (২২ অক্টোবর) জানিয়েছে, স্বর্ণের দাম সাম্প্রতিক বাজার পরিস্থিতির কারণে ভরিতে ৮ হাজার ৩৮৬ টাকা কমানো হয়েছে।

নতুন হারে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের দাম ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুসের নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির হেরফের হতে পারে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে ১৯ অক্টোবর স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল।

চলতি বছর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে মোট ৬৭ বার। এর মধ্যে দাম বৃদ্ধি পেয়েছে ৪৮ বার এবং কমেছে ১৯ বার।

এছাড়াও রূপার দামও হ্রাস করা হয়েছে। ২২ ক্যারেট রুপার দাম কমে হয়েছে ৫ হাজার ৪৭০ টাকা, ২১ ক্যারেটের দাম ৫ হাজার ২১৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৪৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।