মাহফুজ আলমের মন্তব্য নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি

জাতীয়
মাহফুজ আলমের মন্তব্য নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি
নিউজ ডেস্ক
২৭ অক্টোবর ২০২৫

ঢাকা রিপোর্টার্স ইউনিটে “মিট দ্য রিপোর্টার্স” অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্যের পর তৈরি হওয়া বিভ্রান্তি নিয়ে সোমবার (২৭ অক্টোবর) আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার।

সরকারের বিবৃতিতে বলা হয়েছে, মাহফুজ আলমের মন্তব্যে উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে যে ধারণা তৈরি হয়েছে তা সঠিক নয়। সংশ্লিষ্ট মন্তব্যে বলা হয়েছে যে, নভেম্বরের পর মন্ত্রিসভার বৈঠক বন্ধ হয়ে যাবে, যা বিভ্রান্তিকর। বাস্তবে, সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ চলমান থাকবে এবং উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিতভাবে কার্যক্রম চালিয়ে যাবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে, যাতে প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে, ঢাকা রিপোর্টার্স ইউনিটের অনুষ্ঠানে মাহফুজ আলম বলেন, নভেম্বরের পর মন্ত্রিসভার (উপদেষ্টা পরিষদের) বৈঠক আর হবে না, এবং সরকার তখন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে তার কার্যক্রম পরিচালনা করবে। সরকারের পক্ষ থেকে এখন স্পষ্টভাবে জানানো হয়েছে যে, এই ধারণা আংশিক বা ভুলভাবে প্রকাশিত হয়েছে।