নভেম্বরে ঘূর্ণিঝড় ও অতি বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস

জাতীয়
নভেম্বরে ঘূর্ণিঝড় ও অতি বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস
নিউজ ডেস্ক
২ নভেম্বর ২০২৫

চলতি নভেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত এবং একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২ নভেম্বর) প্রকাশিত মাসিক জলবায়ু পূর্বাভাসে বলা হয়েছে, এই মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, নভেম্বরে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেলেও, তা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে ও নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, নভেম্বর থেকেই শীতের শুরু হলেও, এবার ঘূর্ণিঝড় ও অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে শীত আসতে দেরি হতে পারে।