ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার

অপরাধ
ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার
নিউজ ডেস্ক
৩ নভেম্বর ২০২৫

রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলে অংশ নেওয়া আরও ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি সূত্র জানায়, রোববার (২ নভেম্বর) রাত থেকে সোমবার (৩ নভেম্বর) সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মো. মাজহারুল ইসলাম সোহেল ফকির (৩৮), ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহ-সভাপতি। মো. নাহিদ হাসান শাওন (২৩), ছাত্রলীগের সক্রিয় কর্মী। মাহবুব আলম ওরফে লিটন ফকির (৪২), গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। মো. নিজাম উদ্দিন কিরন (৪৩), চাঁদপুর জেলার যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক। মো. রিয়াদ মাতুব্বর (৩১), পিরোজপুর জেলার কুমারখালী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি। সিরাজুল ইসলাম রাকিব (২৮), ছাত্রলীগের বরিশাল মহানগর আহ্বায়ক কমিটির সদস্য।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, প্রতিটি গ্রেপ্তারের সময় এবং স্থান অনুযায়ী বিভিন্ন ডিবি টিম অভিযান পরিচালনা করেছে। যেমন, মাজহারুল ইসলাম সোহেল ফকির পল্লবী থানা এলাকায় এবং নাহিদ হাসান শাওন যাত্রাবাড়ী থানা এলাকা থেকে গ্রেপ্তার হন। অন্যান্যরা উত্তরা, মগবাজার, কদমতলী ও বাড্ডা থানার এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন।

তিনি আরও জানান, ঝটিকা মিছিলের সঙ্গে যুক্ত সকল গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।