ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে লড়বেন খালেদা জিয়া

রাজনীতি
ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে লড়বেন খালেদা জিয়া
নিউজ ডেস্ক
৩ নভেম্বর ২০২৫

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল বলেন, “দীর্ঘ ১৬ বছর পর দেশ একটি গণতান্ত্রিক নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, জনগণ এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি জানান, প্রাথমিকভাবে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হচ্ছে। বাকি আসনগুলোতে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে প্রার্থী ঘোষণা করা হবে।

বিএনপি মহাসচিব আরও জানান, চেয়ারপারসন খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নেবেন এবং তিনি দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।