জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম

রাজনীতি
জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম
নিউজ ডেস্ক
৩ নভেম্বর ২০২৫

ঢাকা-১৫ (মিরপুর-শিমুলতলী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন শফিকুল ইসলাম খান মিল্টন। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসনে তার নাম ঘোষণা করেন।

মাঠ পর্যবেক্ষণে দেখা যায়, ঢাকা-১৫ আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা হবে। জামায়াতের হেভিওয়েট নেতা এবং দলের আমির ডা. শফিকুর রহমান এই আসনের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই আসনে ভোটের লড়াই অত্যন্ত প্রতিদ্বন্দ্বী ও উত্তেজনাপূর্ণ হবে।

সেই সাথে বিএনপি দেশের ২৩৭টি সংসদীয় আসনের প্রাথমিক প্রার্থী তালিকাও প্রকাশ করেছে। দলীয় স্থায়ী কমিটির বৈঠকের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিএনপি সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনে দলের প্রার্থীদের চূড়ান্ত তালিকা টানাটানির মধ্য দিয়ে তৈরি করা হয়েছে এবং মাঠ পর্যবেক্ষণের ভিত্তিতেও প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে।